মানিকগঞ্জে ত্রাণসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৮ ১৭:৫১:০৫
অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটি ডিস্ট্রিক্ট ৩১৫ এ২ এর উদ্যোগে আজ (১৮ অক্টোবর) মানিকগঞ্জের গ্রামাঞ্চলে কোভিড-১৯ ও বন্যায় ক্ষতিগ্রস্ত চার শতাধিক দুঃস্থের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং তিন শতাধিক ব্যক্তির ডায়াবেটিস পরীক্ষা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
এ সময় স্বাস্থ্য নিরাপত্তা ও সবুজ বাংলাদেশ গড়তে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দুই হাজার লিফলেট বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ক্লাবের উদ্যোগে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, মানিকগঞ্জ ক্যাম্পাসে প্রায় ৩শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই), মানিকগঞ্জ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মানিকগঞ্জ পৌর মেয়র মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ২ বাংলাদেশ এর ফাস্ট ভাইস গভর্নর জালাল আহমেদ এমজেএফ ও কেবিনেট ট্রেজারার মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ।
ঢাকা ড্রিম সিটির প্রেসিডেন্ট লায়ন ইঞ্জি. মোঃ শামসুর রহমান এমজেএফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি লায়ন মোঃ আবুল বাসার এমজেএফ, ক্লাব ট্রেজারার লায়ন মোঃ সাইমুল আলম এমজেএফ, লায়ন মোহাম্মদ ফারুক হোসেন প্রমুখ।
সানবিডি/নাজমুল/০৫:৪৯/১৮.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














