আট দিনের ব্যাবধানে ৩৩তম স্প্যান, ৫ কি.মি. দৃশ্যমান

জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১০-১৯ ১৩:২৪:২৯


আট দিনের ব্যাবধানে ৩২তম স্প্যান বসানোর পদ্মা সেতুতে বসানো হলো ৩৩তম স্প্যান। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ৩ ও ৪ নম্বর পিলারের ওপর ‘ওয়ান সি’ নামে স্প্যানটি বসানো হয়। এর মধ্য দিয়ে পদ্মা সেতুর প্রায় ৫ কিলোমিটার (৪ হাজার ৯৫০ মিটার) দৃশ্যমান হলো।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

সানবিডি/নাজমুল/০১:২১/১৯.১০.২০২০