চুয়াডাঙ্গায় ১ কোটি ৫২ লাখ টাকার স্বর্ণ জব্দ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৯ ১৮:২২:৪৭
চুয়াডাঙ্গা জেলার দর্শনার ফুলবাড়ি সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সকাল ১১ টার দিকে এই অভিযান চালায় বিজিবি। ওই সময়ে বিজিবি’র ফুলবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৬ থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া বিলে প্লাস্টিকের বস্তা হাতে একজন ব্যক্তিকে দেখতে পায়।
বিজিরি টহলদলটি সন্দেহজনক ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে বস্তা ফেলে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে টহলদল বস্তাটি তল্লাশি করে ২০৫ ভরি ৭ আনা ওজনের উন্নত মানের আটটি স্বর্ণের বার জব্দ করে। যার আনুমানিক মূল্য মূল্য ১ কোটি ৫২ লাখ ২ হাজার ৩শ’ ৭৫ টাকা। স্বর্ণের বারগুলা চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।
সানবিডি/এনজে/৬:২২/১০.১৯.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













