সম্রাটের বিরুদ্ধে চার্জ গঠন ৩০ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-২০ ১৪:২২:১৭


আদালত মাদক ও অস্ত্র মামলায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ক্যাসিনো সম্রাট ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন।

মঙ্গলবার (২০অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন সকাল ১০টায় সম্রাটকে আদালতে হাজির করা হয়। এর পর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

সম্রাটকে আদালতে হাজির উপলক্ষে সকালে আদালত প্রাঙ্গণে হাজির হন তার কয়েকশ কর্মী-সমর্থক। এ সময় তারা সম্রাটের নিঃশর্ত মুক্তির দাবিতে নানা স্লোগান দেন। সম্রাটকে গাড়ি থেকে নামানোর সময় তার কর্মী-সমর্থকরা স্লোগান দিতে থাকেন।

সানবিডি/নাজমুল/০২:১৯/২০.১০.২০২০