ডিএমপির ৪ সহকারী পুলিশ কমিশনারের বদলি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২০ ১৫:৩১:১৪


ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিওএম-উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল মালেককে সহকারী পুলিশ কমিশনার পিওএম-পশ্চিম, সহকারী পুলিশ কমিশনার মো. রহমত উল্লাহকে সহকারী পুলিশ কমিশনার পিওএম-উত্তর, সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল মালেককে সহকারী পুলিশ কমিশনার পিওএম-পশ্চিম ও সহকারী পুলিশ কমিশনার মো. নিজাম উদ্দিনকে সহকারী পুলিশ কমিশনার পিওএম-উত্তর বিভাগে বদলি করা হয়েছে।

সানবিডি/এনজে/৩:২০/১০.১৯.২০২০