দুদকের মামলায় বিডিনিউজের প্রধান সম্পাদকের জামিন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-২০ ১৬:০২:১৯
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম কে এম ইমরুল কায়েশ জামিন আবেদন মঞ্জুর করেন।
দুদকের এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। এদিন উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
সানবিডি/নাজমুল/০৩:৫৭/২০.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














