চারটি অক্সিজেন নজেল ক্যানোলা দিলো ‘সাইফ পাওয়ারটেক’
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-২০ ১৮:২৪:৫৭
করোনাভাইরাস প্রতিরোধে উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে সাইফ পাওয়ারটেক লিমিটেডের পক্ষ থেকে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনেকে চারটি হাই ফ্লো নজেল ক্যানোলা হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত অনুষ্ঠানে সাইফ পাওয়ারটেক লিমিটেডের সিওও মেজর (অব.) হুমায়ূন কবির ও সিনিয়র ম্যানেজার রেজাউল করিম হাই ফ্লো নজেল ক্যানোলা হস্তান্তর করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি, রাউজান পৌরসভার চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী (বাবলু)।
সানবিডি/নাজমুল/০৬:২৩/২০.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














