রায়হান হত্যা মামলায় বরখাস্ত কনস্টেবল টিটু গ্রেপ্তার
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-২০ ১৮:৩৬:০০
সম্প্রতি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বন্দরবাজার ফাঁড়িতে রায়হান আহমদকে নির্যাতন ও হত্যার অভিযোগে ওই ফাঁড়ির সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবল টিটু চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ মঙ্গলবার দুপুরে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত থাকা অবস্থায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয় বলে জানিয়েছেন পিবিআই সিলেটের এসপি খালেদুজ্জামান।
এ বিষয়ে আদালতের জিআরও এসআই নিহার দাস জানান, মামলার পিবিআই’র তদন্ত কর্মকর্তা মাহিদুল ইসলাম আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালতের বিচারক অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিহাদুর রহমান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সানবিডি/এনজে/৬:৩৩/১০.১৯.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













