আইসিবি ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-২০ ১৯:৫৭:২৯
শেয়ারাবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ০.২০ টাকা।
এদিকে, ৯ মাসে (জানুয়ারি’-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার লোকসান হয়েছে ০.১৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ০.৪৯ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৩৯ টাকা। ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি দায় হয়েছে ১৭.৪১ টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসআই/১৯:৫৬/২০/১০/২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














