ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২০ ২০:০৪:০২
শেয়ারাবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জুলাই-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.১০ টাকা।
এদিকে, ৯ মাসে (জানুয়ারী-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬০ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১.২৯ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৬৮ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৩৭ টাকা ঋণাত্নক। ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৪.২৯ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৩১.৮৭ টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসআই/২০:০৩/২০/১০/২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














