চট্টগ্রামে এসিল্যান্ডের গাড়ি থেকে আসামি ছিনতাই
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২০ ২১:২০:১১
চট্টগ্রামের লোহাগাড়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের সময় এসিল্যান্ডের গাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এসময় এক আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার দুপুরে নজুমুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে পুলিশ জানায়, ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে মহিবুল্লাহ নামের এক আটক করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। পরে আকটকৃতকে ছেড়ে দেয়ার জন্য বিক্ষোভ করে নুরুসসাফার সমর্থকরা। এক পর্যায়ে এসিল্যান্ড নিলুফার ইয়াসমিনের গাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই আসামিকে ছিনিয়ে নেয় তারা।
সানবিডি/এনজে/৯:১৮/১০.১৯.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













