বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা এনু-রুপনের জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-২১ ১২:৫১:২৬
পুরান ঢাকার গেন্ডারিয়ার আওয়ামী লীগ নেতা এনামুল হক ও রুপন ভূঁইয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২১ অক্টোবর) এই আদেশ দেন আদালতের বিচারক।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় এনামুল ও রুপনের জামিন প্রশ্নে পৃথক রুলের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ দিন ধার্য করেছিলেন।
এনামুল গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহ-সভাপতি। তার ভাই রুপন একই কমিটির বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক।
সানবিডি/নাজমুল/১২:৫১/২১.২০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














