অবৈধ সম্পদ অর্জনে সাবেক ডিআইজি প্রিজন্সের বিচার শুরু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-২২ ১৪:৪৮:৪৭
দুদকের করা মামলায় তিন কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কারা অধিদফতরের সাময়িক বরখাস্তকৃত উপমহাপরিদর্শক (ডিআইজি) বজলুর রশীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকার বিশেষ জজ- ৫ এর বিচারক ইকবাল হোসেন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ২২ নভেম্বর দিন ধার্য করেন আদালত।
সানবিডি/নাজমুল/০২:৪৮/২২.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














