করোনা নিয়ে ওবায়দুল কাদের যা বললেন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-২৩ ১৬:২৯:৫৪


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনার কারণে পারিবারিক সহিংসতা, সামাজিক অবক্ষয় বেড়েছে বলে মন্তব্য করেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সভা হয়।

ধর্ষণ ও নারী নির্যাতনের সঙ্গে যারাই জড়িত তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড় দেননি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘কোনো আপস করা হয়নি। করোনার কারণে পারিবারিক সহিংসতা, সামাজিক অবক্ষয় বেড়েছে।’

আগামী মাস থেকে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম শুরু হবে জানিয়ে তিনি বলেন, ‘করোনাকালে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধ ছিল না। আগামী মাস থেকে দলীয় কর্মকাণ্ড পূর্ণ উদ্যমে শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ।’

সানবিডি/নাজমুল/:০৪:২৯/২৩.১০.২০২০