আইএফসি’র সাথে প্রাইম ব্যাংকের চুক্তি সই
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-২৪ ১৫:০৮:০৪
প্রাইম ব্যাংক সম্প্রতি আন্তর্জাতিক ফাইন্যান্স কর্পোরেশন (“আইএফসি”) এর সাথে কোভিড-১৯ ওয়ার্কিং ক্যাপিটাল সলিউশন্স ফ্যাসিলিটি লোন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে।
এটি প্রাইম ব্যাংকের অফ-শোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে গ্রাহকদের ওয়ার্কিং ক্যাপিটাল, ট্রেড ফাইন্যান্স এবংবৈদেশিক মুদ্রার প্রয়োজনীয়তা পূরণ করবে। কোভিড-১৯ সঙ্কটের প্রেক্ষিতে ব্যবসা প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে প্রাইম ব্যাংককে আইএফসি এ ঋণ সহায়তা দিচ্ছে।
এই চুক্তির আওতায় বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশের যেসব ব্যবসা প্রতিষ্ঠানেরনগদ অর্থ সরবরাহ (ক্যাশ ফ্লো) ব্যাহত হয়েছে তাদের ট্রেড বা ওয়াকিং ক্যাপিটাল ঋণ দিতে আইএফসি প্রাইম ব্যাংকে মার্কিন ডলারে লোন সুবিধা দিচ্ছে। আইএফসি থেকে টানা তৃতীয়বারের মতো প্রাইম ব্যাংক ওয়াকিং ক্যাপিটাল সলিউশন্স পাচ্ছে।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ এবং আইএফসির রিজিওনাল ইন্ড্রাস্ট্রি ডিরেক্টর, এফআইজি- এশিয়া ও প্যাসিফিক রোজি খান্না ২২ অক্টোবর, একটি ভার্চুয়াল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশ, নেপাল ও ভূটানে আইএফসি’এর কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়ার্নার,প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট অফিসার এহসানুল আজিম এবং প্রাইম ব্যাংকের ডিএমডি ও সিবিও ফয়সাল রহমান, স্ট্রাকচার্ড ফাইন্যান্স অ্যান্ড ট্রানজেকশন ব্যাংকিংয়ের প্রধান শামস আবদুল্লাহ মুহাইমিনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সানবিডি/নাজমুল/৩:০৭/২৪.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














