সুপ্রিম কোর্টেও ব্যারিস্টার রফিক-উল হকের জানাজা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-২৪ ১৫:২৭:৩৩
দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যারিস্টার রফিক-উল হকের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ এ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল জামে মসজিদে ব্যারিস্টার রফিক-উল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর এ আইনজীবীর মরদেহ নেয়া হয় তার পল্টনের বাসায়। সেখান থেকে দুপুর সোয়া ১২টায় মরদেহ নেয়া হয় বায়তুল মোকাররমে। জাতীয় মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সানবিডি/নাজমুল/৩:২৭/২৪.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














