কেয়া কসমেটিকস্ লি: এর ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৫ ১১:৫৯:৪০
কেয়া কসমেটিকস্ লি: এর ২২তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত। গত ২২শে অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান। ডিজিটাল সভায় উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক খালেদা পারভীন, পরিচালক মাছুম পাঠান, নিরপেক্ষ পরিচালক ফয়েজউদ্দীন, সিএফও হুমায়ন কবির এফ.সি.এ, কোম্পানী সেক্রেটারী মোঃ নূর হোসেন এবং শেয়ারহোল্ডারবৃন্দ।
সভায় স্পন্সর ও সাধারণ শেয়ারহোল্ডারবৃন্দের জন্য ১০% স্টক ডিভিডেন্ট (বোনাস শেয়ার) প্রদানের ঘোষণা করা হয়, যার অভিহিত মূল্য ১০.০০ টাকা। ডিজিটাল সভায় উপস্থিত শেয়ারহোল্ডারবৃন্দ উক্ত প্রস্তাব সহ সকল এজেন্ডাগুলি পর্যায়ক্রমে ভোটের মাধ্যমে অনুমোদন করেন এবং পরিচালক মন্ডলির উপর আস্থা জ্ঞাপন করেন।
সানবিডি/নাজমুল/১১:৫৯/২৫.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














