ইসলামী ব্যাংক চট্টগ্রাম সাউথ জোনের উদ্যোগে শরীআহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৫ ১৭:৩২:১৪


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চট্টগ্রাম সাউথ জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার শনিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ডাইরেক্টর মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম।

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। আরো বক্তব্য দেন শরীআহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী ।

ব্যাংকের চট্টগ্রাম সাউথ জোনপ্রধান মোহাম্মদ ইয়াকুব আলী এর সভাপতিত্বে ওয়েবিনারে আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা। ব্যাংকের চট্টগ্রাম সাউথ জোনের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

সানবিডি/নাজমুল/০৫:৩২/২৫.১০.২০২০