মার্জিন ঋণের সুদ কমাতে ফান্ড চেয়েছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-২৫ ২০:৪৮:৪৭


মার্জিন ঋণের সুদ কমাতে বাংলাদেশ ব্যাংকের কাছে স্বল্প সুদে ফান্ড চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ রোববার দুটি সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে পুঁজিবাজারের উন্নয়নে কয়েকটি বিষয় আলোচনা হয়েছে। এর মধ্যে এটি ছিলো অন্যতম একটি বিষয়।

বৈঠক সূত্র মতে, বাংলাদেশ ব্যাংকের সাথে নিয়মিত বৈঠকের অংশ ছিলো আজকের সভা। বৈঠকে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও কয়েকজন নির্বাহি পরিচালক।

সূত্র মতে, পুঁজিবাজারকে আরও গতিশীল করার জন্য কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো বিনিয়োগকারীদের মার্জিন ঋণের সুদ কমাতে স্বল্প সুদে ফান্ড গঠন করা, ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য ২০০ কোটি টাকার ফান্ডের অগ্রগতি,পারপিচ্যুয়াল বন্ড লেনদেন শুরু করা অগ্রগতি, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির নিয়ন্ত্রনাধীন প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট গভর্নেন্স পরিপালনের বিষয় এবং পুঁজিবাজারে লেনদেনের জন্য দেশ ও দেশের বাহিরে ডিজিটাল বুথ চালু করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অবজারভেশন নিয়ে আলোচনা হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ