কাউন্সিলর ইরফানকে আজকের মধ্যেই বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-২৭ ১৫:১৪:২২


কাউন্সিলর পদ থেকে ইরফান সেলিমকে আজকের মধ্যেই সাময়িক বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র এবং নোয়াখালীর সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর জামাতা।

সানবিডি/নাজমুল/০৩:১৪/২৭.১০.২০২০