সপরিবারে করোনামুক্ত মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-২৭ ১৫:২৮:৩৮


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম সপরিবারে করোনামুক্ত হয়েছেন।

মেয়র আতিকুল ইসলাম, তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম এবং কন্যা বুশরা ইসলামের কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ হওয়ায় আজ মঙ্গলবার ২৭ অক্টোবর দুপুর দেড়টায় তারা হাসপাতাল ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

সানবিডি/নাজমুল/০৩:২৭/২৭.১০.২০২০