করোনায় পৌরসভার নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই: ইসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-২৭ ১৭:৩৬:১৫


করোনা মহামারীর কারণে পৌরসভা সাধারণ নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। আগামী ২০২১ সালের প্রথম দিকে অনেক পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হবে। এসব পৌরসভার সাধারণ নির্বাচন সংশ্লিষ্ট আইন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ২০(২) ধারা অনুযায়ী (ক) পৌরসভা প্রথমবার গঠনের ক্ষেত্রে এই আইন বলবৎ হইবার পরবর্তী ১৮০ দিনের মধ্যে এবং (খ) পৌরসভার মেয়াদ শেষ হইবার ক্ষেত্রে ওই মেয়াদ শেষ হইবার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হইবে।

সংশ্লিষ্ট আইন অনুযায়ী পৌরসভাসমূহের সাধারণ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

সানবিডি/নাজমুল/০৫:৩৬/২৭.১০.২০২০