আরামিট সিমেন্টের লভ্যাংশ ঘোষণা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৯ ১০:২৩:১৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিট সিমেন্ট লিমিটেডের শেয়ার হোল্ডারদের জন্য ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।  ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৭ টাকা ৬৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/ঢাকা/ এসআই/২৯/১০/১২