সাফকো স্পিনিং লভ্যাংশ দেয়নি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৮ ১৯:৩৩:০৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং লিমিটেডের শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা দেয়নি।  ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত  ঘোষণা করা হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৬৯ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম)আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/ঢাকা/ এসআই/২৮/১০/১২