পাইওনিয়ার ইন্সুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৮ ১৬:২১:০৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি অর্থবছরের (জুলাই-সেপ্টম্বর’২০) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৯৭ পয়সা।
চলতি অর্থবছরের (জানুয়ারি-সেপ্টম্বর’২০) নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬ টাকা ১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩ টাকা ৪৭ পয়সা।
কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭.৯৯ টাকায়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসআই/২৮/১০/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














