প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এনসিসি ব্যাংক এর কম্বল প্রদান
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-২৮ ১৮:৪০:২৯
এনসিসি ব্যাংক লিঃ আসন্ন শীতে দারিদ্র পীড়িত অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭৫ হাজার পিস কম্বল প্রদান করেছে।
এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে র্ভাচুয়াল ম্যাধমে গণভবন থেকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় এনসিসি ব্যাংক লিঃ এর ভাইস-চেয়ারম্যান মোঃ আবুল বাশার এর কাছ থেকে প্রধানমন্ত্রীর পক্ষে কম্বল গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মূখ্যসচিব ডঃ আহমদ কায়কাউস। এসময় এনসিসি ব্যাংক এর প্রধান কার্যালয় ও শাখাসমূহে মুজিববর্ষ উদযাপনের একটি ফটো এ্যালবামও হস্তান্তর করা হয়।
সানবিডি/নাজমুল/০৬:৩৯/২৮.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














