শপথ নিলেন দুই এমপি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-২৮ ১৮:৪৫:৫৮


ঢাকা-৫ সংদীয় আসনের কাজী মনিরুল ইসলাম ও নওগাঁ-৬ আসনের মো. আনোয়ার হোসেন (হেলাল) শপথ নিয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সংসদ ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

সানবিডি/নাজমুল/০৬:৪৫/২৮.১০.২০২০