ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুস শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-৩০ ১২:৫১:২৩


শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীতে শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুস শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার উদ্যোগে শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন্ আহমদ আল্-হাসানী নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে ঢাকায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (স.) এবং ফ্রান্সে মহানবীর (স.) অবমাননার প্রতিবাদে শোভা যাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে জশনে জুলুস বের হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে সভাপতির বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, পৃথিবী থেকে অন্ধকার অনাচার ব্যভিচারসহ মানবতা বিরোধী অপরাধ দূর করতে আলোর মশাল নিয়ে শুভাগমন করেন বিশ্ব মানবতার মহানবী হযরত মুহাম্মদ (স.)। আইয়্যামে জাহেলিয়াতের যুগে নারী জাতির কোন মর্যাদা ও অধিকারই ছিল না। মহানবী (স.) নারী জাতিকে মর্যাদা ও শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত করেন।

তিনি আরও বলেন, ফ্রান্সসহ ইউরোপের কিছু দেশ মহানবী (স.) এর অবমাননা করে ধর্মীয় সম্প্রীতির পরিবর্তে সংঘাত উস্কে দিচ্ছে। এসব অমানবিক কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলোচক হযরত মাওলানা বাকী বিল্লাহ্ আল-আযহারী, হযরত মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, আঞ্জুমান সাধারণ সম্পাদক খলিফা মো: আলমগীর খাঁন, সহ-সাধারণ সম্পাদক সাবেক এসপি আবুল কালাম আজাদ, হযরত মাওলানা বাকের আনসারী, মাওলান ইসমাইল সিরাজী।

 

সানবিডি/নাজমুল/১২:৪৯/৩০.১০.২০২০