কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন জামিনুর রহমান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০১ ১৪:০৯:১২
কর্মসংস্থান ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে (২৮ অক্টোবর) যোগদান করেছেন শেখ মো: জামিনুর রহমান।
তিনি গত (০৪ অক্টোবর) উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করে জনতা ব্যাংক লিমিটেড এ পদায়িত হন। তিনি একই ব্যাংকের তথ্যপ্রযুক্তি (আইসিটি) ডিভিশনের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯৯ সালে সিনিয়র প্রোগ্রামার (এসপিও) হিসেবে জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ব্যাংকিং খাতে আধুনিক তথ্যপ্রযুক্তির বিভিন্ন কলাকৌশল ব্যবহারের জন্য তিনি অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে প্রশংসাপত্র লাভ করেন।
তিনি ১৯৬৫ সালে নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য শেখ মো: জামিনুর রহমান ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন এবং দেশ-বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও কর্মশালায় অংশগ্রহণ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। ব্যাংকিং কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সৃজনশীল কাজে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সহসভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের আজীবন সদস্য।
সানবিডি/নাজমুল/০২:০৯/০১.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














