পদ্মা ব্যাংক লিমিটেড এর ভার্চুয়াল বোর্ড সভা অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০১ ১৪:১৪:০৩
ব্যাংকিং সেবার পরিধি বৃদ্ধি ও মান উন্নয়নে ৬৫তম বোর্ড মিটিং করেছে পদ্মা ব্যাংক এর পরিচালনা পর্ষদ। শনিবার অক্টোবর (৩১ অক্টোবর) অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত।
মিটিংয়ে অন্যান্য পরিচালকদের মধ্যে যোগ দেন ভাইস চেয়ারম্যান ড. হাসান তাহের ইমাম, তামিম মারজান হুদা, আবু কায়সর, সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান, জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুস সালাম আজাদ, অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক শামস উল ইসলাম, রূপালী ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন এবং পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এহসান খসরু।
সানবিডি/নাজমুল/০২:১৩/০১.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














