ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তে পেঁয়াজের দাম বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১১-০১ ১৫:১২:৫১


ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।

তিনি বলেন, আমাদের পেঁয়াজের যে ঘাটতি রয়েছে তার একটি বড় অংশ আসে ভারত থেকে। ভারতে পেঁয়াজের এবং আলুর দাম বেড়েছে বলে আমাদেরও দাম বেড়েছি।

রোববার (১ নভেম্বর) ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ইআরএফ অ্যাওয়ার্ড সিরিমনি-২০২০ শীর্ষক একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়া ফাউন্ডেশন, বাংলাদেশের প্রধান কাজী ফয়সাল বিন সিরাজ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইআরএফের সাধারণ সম্পাদক এসএম রাশেদুল ইসলাম রাশেদ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম দিলাল।

অনুষ্ঠানে ১৫টি ক্যাটাগরিতে ১৫ জন রিপোর্টারকে বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাকালীন সময়েও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি। করোনার শুরুর দিকে বিভিন্ন খাতে ইনটেনসিভ দেয়ার কারণেই অর্থনীতির চাকা সচল রয়েছে।

তিনি বলেন, সমালোচনা করা সহজ, তবে সমালোচনা হতে হবে যৌক্তিক।দেশ এগিয়ে গেছে। তা শুধু পত্রিকার পাতায় নয়, একটু চোখ মেলে দেশের দিকেই তাকালেই তা দেখা যাবে।

সানবিডি/আরএম/নাজমুল/০২:৫৬/০১.১১.২০২০