৩৪ তম সিএসিসিআই সম্মেলন অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০২ ১৭:৫০:১৩


টেকসই উন্নয়ন ও অর্থনীতি পুনরুদ্ধারে পরিপূরক সহযোগিতায় জ্ঞান ও সংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দিবে বাংলাদেশ।এচিভিং সাসটেইনেবল গ্রোর্থ ইন এ টারবুলেন্ট অ্যান্ড ডিসরাপটিভ গ্লোবাল মার্কেট’ এই প্রতিপাদ্য নিয়ে শুক্রবার ৩০শে অক্টোবর কনফেডারেশন অব এশিয়া-প্যাসিফিক চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (সিএসিসিআই) ৩৪ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বর্তমান ট্রেন্ড, চ্যালেঞ্জ এবং বৈশ্বিক বাজার ও ভূ-রাজনৈতিক ক্ষেত্রে অনিশ্চয়তা, পাশাপাশি অর্থনীতি এবং ব্যবসায়িক কার্যকলাপে বৈশ্বিক সমস্যাগুলো দূর করতে সরকার ও ব্যবসায়িদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

এফআইসিসিআইয়ের সেক্রেটারি-জেনারেল দিলিপ চনয়ের সঞ্চালনায় সম্মেলনে এফআইসিসিআই সভাপতি ড. সংগীতা রেড্ডি; সিএসিসিআই সভাপতি সামির মোদি; এনআইটিআই আইয়োগ –এর সহ সভাপতি ড. রাজীব কুমার; এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থনৈতিক গবেষণা এবং আঞ্চলিক সহযোগিতা বিভাগের ম্যাক্রোইকোনমিক রিচার্স ডিভিশনের পরিচালক আবদুল আবিদ ও অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির এপ্লাইড ম্যাক্রোকোনমিক এনালাইসিসের অনারারী প্রফেসর ড. এ্যান্ড্রু স্টোকেল উপস্থিত ছিলেন।

এছাড়া এফবিসিসিআইয়ের সভাপতি ও সিআইসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম এবং অন্যান্য চেম্বারের প্যানেল সদস্য এবং অস্ট্রেলিয়া, ইরান, পাকিস্তান, রাশিয়া, তুরস্কের এফবিসিসিআইয়ের অংশীদারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে এফবিসিসিআই সভাপতি এফবিসিসিআই এর বিভিন্ন উদ্যোগ উল্লেখ করে বলেন, এফবিসিসিআই ইমপ্যাক্ট ৪.০ –এর মাধ্যমে এফবিসিসিআই ইকোনোমিক অ্যান্ড পলিসি অ্যাপ্লাইড রিসার্চ সেন্টার, এফবিসিসিআই এডিআর (অল্টারনেট ডিসপিউট রেসুল্যুশন) সেন্টারের ভূমিকা, এফবিসিসিআই টেক সেন্টার, এফবিসিসিআই ইনস্টিটিউট, এফবিসিসিআই ইউনিভার্সিটি গঠন করা হয়েছে, যা প্রযুক্তি ও জ্ঞান
স্থানান্তরের পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যের সুযোগ-সুবিধা কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সানবিডি/নাজমুল/০৫:৫০/০২.১১.২০২০