মিরপুরে ইসলামী ব্যাংক সেনপাড়া উপশাখা উদ্বোধন

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-০৩ ১৬:১৭:২৬


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মিরপুর শাখার অধীনে সেনপাড়া উপশাখা সোমবার (২ নভেম্বর) উদ্বোধন করা হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।

ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান মাহবুব আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হুমায়ুন রশিদ জনী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের মিরপুর শাখাপ্রধান এ কে এম আবু সিদ্দিকী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ আসাবুল আলম। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সানবিডি/নাজমুল/০৪:১৬/০৩.১১.২০২০