সিরাজগঞ্জ শপ মানেই নতুন কিছু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১১-০৪ ১৪:০২:৫৩
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের একদল তরুণ শুরু করেছে সিরাজগঞ্জ অনলাইন শপ (www.sirajganjshop.com) নামক অনলাইন মার্কেটিং প্লেস। যেখানে মিলছে বিভিন্ন কোম্পানির অফিসিয়াল মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপ, ফ্যাশন অ্যাকসাসরিস, মোটরসাইকেল, শিশুদের খেলনাসহ যাবতীয় অনেক কিছু।
এটুআই কর্তৃক লার্নিং এ্যান্ড আর্নিং প্রোগ্রামে প্রশিক্ষণ নিয়ে জুয়েল রানা প্রথমে নিজের কিছু মূলধন ও পরিবারের সহায়তায় সিরাজগঞ্জ অনলাইন শপের যাত্রা শুরু করেছে। তার সাথে দুজন তরুণ তরুণী যুক্ত হয়ে কাজ শুরু করে। বর্তমানে অনেকেই কাজ করে সাবলম্বী হয়েছেন। প্রথমে লাভের মুখ না দেখলেও শততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ায় আশার আলো দেখছে প্রতিষ্ঠানটি।
তিল তিল করে গড়ে ওঠা এই অনলাইন প্লাটফমটি শুধু সিরাজগঞ্জ জেলার মধ্যে সীমাবদ্ধ থাকলেও গ্রাহকদের আস্থা ও ভালোবাসা অর্জন করে এটি সারাদেশের হাজার হাজার মানুষের মন জয় করে নিয়েছে।
ডিজিটাল এই যুগে স্মার্টফোন সকলের হাতে, তবে কম দামে ভালো ফোন দিচ্ছে সিরাজগঞ্জ শপ। শর্ত একটাই আগাম টাকা পেমেন্ট করে পণ্য পাবে ২০-৪৫ দিন পরে। এমনকি মোবাইলের পাশাপাশি ৩০% ছাড়ে মোটরসাইকেলও পাওয়া যাচ্ছে এই অনলাইন প্লাটফমে।
তাই প্রতি মাসেই হাজার হাজার মোবাইল কিনছে মানুষজন। সকলেই খুশি হচ্ছে, কিছুদিন অপেক্ষা করেও অফিসিয়াল কোনো ফোন ৩০% ছাড়ে পাওয়ার মতো ভাগ্য একমাত্র সিরাজগঞ্জ শপ’র গ্রাহকদের আছে। কারো কোনো ভোগান্তিও নেই। কেউ অভিযোগ করলে সাথে সাথেই মিলছে সমাধান।
তবে রেগুলার অর্ডারে মাত্র ১০ দিনের ভিতর পণ্য পৌছে দিচ্ছে সিরাজগঞ্জ শপ। কেউ পণ্য নিতে না চাইলে ঝামেলা ছাড়াই টাকা রিফান্ড পেয়ে যাচ্ছে।
সিরাজগঞ্জ শপের সিইও জুয়েল রানা শততার সাথে কাজ করে যেয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে শুরু করে জেলা প্রশাসনের পক্ষ থেকেও পেয়েছে স্বীকৃতি ও পুরষ্কার।
সিরাজগঞ্জ জেলার খ্রীষ্টান কবরস্খানের বিপরীতেই রয়েছে সিরাজগঞ্জ শপের অফিস। কোনো গ্রাহক তাদের অভিযোগ নিয়ে গেলেই সরাসরি সিইও জুয়েল রানার সাথে আন্তরিকভাবে কথা বলার সুযোগ পাচ্ছে, পাশাপাশি পেয়ে যাচ্ছে সমাধান। আরো রয়েছে হেল্পলাইন নম্বর (01705489900) এবং ফেসবুক পেইজ (https://www.facebook.com/sirajganjshop/)। এখান থেকেও অর্ডার কো যাচ্ছে কাঙ্খিত পণ্যটি।
সিইও জুয়েল রানা জানান, নিজে কিছু করার চেষ্টায় শ্রম ও মেধা দিয়ে প্রতিষ্ঠানটি সকলের কাছে প্রিয় বানিয়েছি। সকলে আমাদের উপর আস্থা রাখছে। গ্রাহকদের সেবা করায় আমাদের মূল উদ্যেশ্য। শুধু ব্যবসায়িক উদ্যেশ্য নয়, বরং মানুষকে সেবা দিতে চায়। সবচেয়ে ভালো দিক হলো আমাদের প্রতিষ্ঠানে অনেক বেকার, শিক্ষার্থী কাজ করে স্বাবলম্বী হতে পারছে। একটা সময় সারাদেশের লক্ষ লক্ষ মানুষ সিরাজগঞ্জ শপকে চিনবে, জানবে ও আস্থা রাখবে এই প্রত্যাশা নিয়ে কাজ করে যাচ্ছি আমরা।
সানাবিড/নাজমুল/০২:০২/০৪.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














