শাশা ডেনিমসের সাথে বেইপজার চুক্তি
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-০৫ ১৬:৪৪:০৯
বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অর্থরিটি (বেইপজা) সাথে একটি লিজ চুক্তি সম্পন্ন করেছে পুঁজিবাজারের বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) শাশা ডেনিমস ও বেইপজার মধ্যে চুক্তি সম্পন্ন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেইপজা শাশা ডেনিমসেক ১৬ হাজার ২১ দশমিক ৬৫ বর্গমিটারের ৮টি প্লট ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন এরিয়াতে বরাদ্দ করবে। লিজ চুক্তি অনুযায়ী, এই প্লটগুলো বরাদ্দের জন্য বেইপজা এবং শাশা ডেনিমসের মধ্যে একটি চুক্তি সই হয়।
শাশা ডেনিমস জানায়, এই জমি ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের কাজে ব্যবহার হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসআই/৫/১১/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














