এটলাস বাংলাদেশের লভ্যাংশ ঘোষণা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৫ ১৯:৫৮:৪৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত এটলাস বাংলাদেশ লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩১ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসআই/৫/১১/২০২০