গ্রীসে প্রথম মসজিদ নির্মাণ,জুমআ’র নামাজ আদায়
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-০৭ ১৫:৩৭:১০
গ্রীসের রাজধানী এথেন্স ছিলো এমন একটি কলঙ্কিত শহর যেখানে মুসলিমদের কোনো মসজিদ ছিলো না।দেশটিতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রথম কোনো মসজিদের যাত্রা শুরু হওয়ার পর শুক্রবার প্রথমবারের মত মসজিদটিতে জুমআ’র নামাজ আদায় হল। অটোমান সাম্রাজ্যের পতনের দুইশ বছর পর দেশটিতে মুসলিমদের স্থায়ী উপাসনালয় স্থাপিত হল যা রাষ্ট্রীয়ভাবে তৈরি হয়েছে।
নির্মিত এই মসজিদটিতে জুমআ আদায়ের মধ্য দিয়ে একটি নতুন ইতিহাসের যাত্রা শুরু হল। এথেন্স ছিল ইউরোপের একমাত্র মসজিদহীন শহর । এখানে মুসলিমদের নামাজের জন্য প্রয়োজনীয় অবকাঠামোও প্রস্তুত করা হয়েছে। এর আগে বিভিন্ন অনানুষ্ঠানিক জায়গায় এ দেশের মুসলিমরা নামাজ আদায় করত।
সানবিডি/এনজে/৩:৩৬/১১.৭.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














