কহিনুর ক্যামিক্যালের লভ্যাংশ ঘোষণা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৭ ১৮:৫১:০০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কহিনুর ক্যামিক্যালের শেয়ার হোল্ডারদের জন্য ৪৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইটিএস) হয়েছে ৮ টাকা ৩২ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৪ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














