ইসলামী ব্যাংকের শরীআহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৮ ১৮:০৮:৫৫


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকা নর্থ জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার শনিবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়। এফসিএ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

ঢাকা নর্থ জোনপ্রধান মিজানুর রহমান এর সভাপতিত্বে ওয়েবিনারে আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শামসুল হুদা ও শামসুদ্দোহা। ব্যাংকের ঢাকা নর্থ জোনের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

সানবিডি/নাজমুল/০৬:০৮/০৮/১১/২০২০