৭ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে বুধবার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১০ ১৩:০৬:০৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি বুধবার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হলো- বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, এনভয় টেক্সটাইল, মালেক স্পিনিং, সামিট পাওয়ার, রানার অটোমোবাইলস এবং রহিম টেক্সাটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ১৫ নভেম্বর, রোববার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ১১ ও ১২ নভেম্বর স্পট মার্কেটে হবে এসব কোম্পানিগুলোর শেয়ার লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ১৫ নভেম্বর, রোববার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৩:০৫/১০/১১/২০২০