শ্রদ্ধারসাথে শহীদ নূর হোসেনকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১১-১০ ১৭:১৫:১৬


স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক নূর হোসেনকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে সমগ্র জাতি। মঙ্গলবার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এদিন সকাল সাড়ে ৯ টায় নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, ১৯৯৮ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ সরকারবিরোধী আন্দোলনে সামিল হন নূর হোসেন। আন্দোলনের সময় নূর হোসেন তার বুকে-পিঠে লিখেছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ সেদিন নূর হোসেনের শরীর ছিল জীবন্ত রাজনৈতিক পোস্টার। রাজধানী জিরো পয়েন্ট গুলিবিদ্ধ হয়ে সেদিন শহীদ হন নূর হোসেন।

সানবিডি/নাজমুল/০৫:১৫/১০.১১.২০২০