মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বৈধতার ঘোষণা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১২ ১৯:১৯:০৬
মালয়েশিয়ায় থাকা অবৈধ প্রবাসীদের শর্তসাপেক্ষে বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এমনটিই জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ বিন জায়নুদ্দিন।
এই বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির মানব সম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈধকরণ প্রক্রিয়া আগামী সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু করে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চলবে এ প্রক্রিয়া।
নতুন এই প্রক্রিয়া ইমিগ্রেশন বিভাগ, মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা বাস্তবায়ন করবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।
সানবিডি/এনজে/৭:১৯/১১.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














