বগুড়ার দুপচাঁচিয়ায় সাউথ বাংলা ব্যাংকের উপশাখা উদ্বোধন
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-১৪ ১৬:৫১:৪৯
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উপশাখা সম্প্রতি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় কামরুন নাহার প্লাজায় উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম চৌধুরী।
এসময়ে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. জাকির হোসেন, আজাদ গ্রুপের পার্টনার শাহিনুর রহমান সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব প্রসাদ, ব্যাংকের ক্রেডিট ডিভিশনের প্রধান এএসএম হুজাইফা নোমান, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম, বগুড়া শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুর রাজ্জাকসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম।
সানবিডি/নাজমুল/০৪:৪৯/১৪.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














