পরিবর্তনের গল্প নিয়ে এক দশক উদযাপন ভাইবারের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১৭ ২১:৫৪:২৯
দশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শ্রীলঙ্কা, রাশিয়া, আলজেরিয়া, ইরাক, বুলগেরিয়া, গ্রিস, সার্বিয়া, ইউক্রেন, নেপাল, শ্রীলঙ্কা ও ফিলিপাইনে ব্যবহারকারীদের ইতিবাচক পরিবর্তনের গল্প নিয়ে ১৪ এপিসোডের মিনি ডকুমেন্টারি সিরিজ নিয়ে এলো ভাইবার
বিনামূল্যে ও সহজ যোগাযোগে বিশ্বের শীর্ষস্থানীয় অ্যাপ রাকুতেন ভাইবার ‘হিরোজ অব ভাইবার’ ক্যাম্পেইন উন্মোচনের ঘোষণা দিয়েছে। ১৪ এপিসোডের মিনি ডকুমেন্টারি সিরিজ ‘হিরোজ অব ভাইবার’-এ বিগত বছরগুলোতে ভাইবার ব্যবহার করে বিশ্বজুড়ে কীভাবে মানুষের জীবনে ইতিবাচক নানা পরিবর্তন এসেছে তা দেখানো হবে। অর্থপূর্ণ সব কানেকশন তৈরিতে বিগত বছরগুলোতে মানুষ ভাইবার অ্যাপ ব্যবহার করেছে, যা অ্যাপটিকে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মেসেজিং অ্যাপে পরিণত করেছে। আর এ ক্যাম্পেইনের মাধ্যমে ভাইবারের এক দশকের সে সফলতাকেই উদযাপন করা হবে।
দশ বছর আগে যাত্রা শুরুর পর থেকেই ভাইবার যুগান্তকারী নানা ফিচার নিয়ে আসছে, যার মধ্যে রয়েছে ফ্রি ভিওআইপি কল থেকে গ্রুপ ভিডিও চ্যাট, মজার স্টিকার এবং এর সাথে ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিতে কঠোর সুরক্ষা ব্যবস্থা। ভাইবার রাশিয়া, আলজেরিয়া, ইরাক, বুলগেরিয়া, গ্রিস, সার্বিয়া, ইউক্রেন, নেপাল, শ্রীলঙ্কা ও ফিলিপাইনে তাদের হিরোদের গল্প বলবে। ১৪টি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও’র মাধ্যমে ভাইবার হিরোদের সত্যিকারের জীবনের গল্প উঠে এসেছে। গল্পগুলোর মূল চরিত্ররা বিভিন্ন বয়সের ও নানা ব্যাকগ্রাউন্ডের। এ গল্পগুলোতে উঠে আসে কীভাবে তারা ভাইবারের মাধ্যমে তাদের জীবনসঙ্গী খুঁজে পেয়েছে, নতুন বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেছে এবং এ প্ল্যাটফর্মের মাধ্যমে অন্যদের সহায়তা করেছে।
এ নিয়ে রাকুতেন ভাইবারের চিফ গ্রোথ অফিসার আনা জামেনস্কায়া বলেন, ‘যে বিগত ১০ বছরে আমাদের প্ল্যাটফর্মের সফলতার জন্য আমরা বিশ্বজুড়ে আমাদের ব্যবহারকারীদের প্রতি কৃতজ্ঞ। ব্যবহারকারীরা একে অন্যের সাথে যুক্ত থাকতে ভাইবার ব্যবহার করেছে। ভাইবারের পাঠানো প্রতিটি বার্তার পেছনে একটি গল্প রয়েছে আর আমরা তাদের জীবনের অংশ হতে পেরে আনন্দিত। সবাই তাদের আনন্দ, সুখ এমনকি দুঃখের মুহূর্তগুলোও তাদের প্রয়োজনে শেয়ার করতে পারে এ ভাবনাই আমাদের কাজকে অর্থবহ করে তুলেছে। একসাথে আমাদের যাত্রা অব্যাহত রাখার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
সানবিডি/নাজমুল/০৯:৫৪/১৭.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














