নবাবগঞ্জে বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তা ক্লাব উদ্বোধন

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-১৪ ২২:২৯:২৭


উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরের নবাবগঞ্জে শনিবার উদ্যোক্তা ক্লাব ও মানবতার দেয়াল উম্নোচন করা হয়েছে। উপজেলা সদরের ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম ”নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন’’ নবাবগন্জ উপজেলা শাখা কর্তৃক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাএী এবং উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

উদ্যোক্তা ফরিদা ইয়ামিনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন শিক্ষাবিদ ”নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল বাহার জাহিদ।

এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কো- ভলিন্টিয়ার আলী রেজা এবং বিশেষ প্রতিনিধি বকুল চন্দ্র রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি হামিদা  আকতার, বাবলী আক্তার, সুমাইয়া প্রিয়া, তাবাস্সুম ইয়াসমিন ও বৃষ্টি।

আলী রেজা বলেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন ভালো মানুষের স্থান ও তরুণ-তরুণীরা যেন ছাত্র অবস্থায় কিছু করতে পারে  তার চেষ্টা করছে। তিনি আরো বলেন,এখানে কেউ ফেক আইডি নিয়ে আসতে পারবেন না তাই নিজের নাম দিয়ে রেজিস্টার করেই আসতে হবে।

ডিস্ট্রিক্ট এম্বাসেডর হামিদা জানান,  এখানে আমাদের  ৯০ দিনের বিনামূল্যে ১০ টি স্কিল শেখানো হয় যা সম্পূর্ণ ফ্রিতে।

দিনাজপুর সরকারি কলেজর ক্যাম্পাস এম্বাসেডর বকুল চন্দ্র রায় বলেন, এই প্ল্যাটফর্ম আমাকে উদ্যোক্তা বা বিজনেসম্যান হওয়ার চেয়ে একজন ভালো মানুষ কিভাবে হতে হয় তা শেখাচ্ছে । তিনি আরো বলেন- একজন ভালো মানুষ হতে পারলে সে যে কোন উদ্যোক্তা হতে পারবে। তিনি আরো জানান দেশের তরুণ-তরুণীরা কৃষি পেশায় আসলে দেশে বেকারত্বের হার অনেক কমবে এবং দেশের সবচেয়ে বড় সম্ভাবনাময় খাত হচ্ছে কৃষি তাই কৃষিকে কখনোই বাদ দেওয়া যাবে না।

এ সময় নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন মোডারেটর ফরিদ বলেন যে কোন প্রয়োজনে দিনাজপুর জেলার পাশেই আছি।

সানবিডি/ফাহমিদ জামান/৬:৩৪/১৪.১২.২০২০