লন্ডন থেকে ২০০ যাত্রী নিয়ে সিলেটে নামছে বিমান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৪ ১০:৫৪:৩৮
মহামারি করোনার নতুন রুপ ছড়িয়ে পড়েছে ইংল্যান্ডে। এমন পরিস্থিতিতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বুধবার বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটে করে ২০৫ জন যাত্রী বাংলাদেশ অভিমুখে যাত্রা করেন। ফ্লাইটটি আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এবং সিলেটে ১ ঘণ্টা বিরতির পরে বাকি যাত্রীদের নিয়ে দুপুর ১২টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বুধবার সাংবাদিকদের জানান, যুক্তরাজ্য থেকে কোনো বিমানযাত্রী কভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট ছাড়া বাংলাদেশে এলে তাকে সাতদিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।
সানবিডি/এনজে/১০:৫৪/২৪.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














