‘নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঠিক সিদ্ধান্তে পুঁজিবাজারের স্থায়িত্ব নিশ্চিত হবে’
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-২৭ ১৭:০৮:১৭
বিডি ফাইন্যান্সের চেয়ারম্যান ও আনোয়ার গ্রুপের এমডি মানোয়ার হোসাইন বলেন, সাসটেইনেবল হলো একটা স্ট্যান্ড। আপনি যখন পুঁজিবাজারের একটা স্ট্যান্ড ঠিক করতে পারবেন তখন সাসটেইনেবল ইনশিওর করা সহজ হবে।
তিনি বলেন, মার্কেটে ভালো কোম্পানি আসলে দীর্ঘমেয়াদী সাসটেইন হবে। যখন কোম্পানিগুলোকে লিস্টিং করা হচ্ছে তখন ভালো কোম্পানির দিকে নজর দিতে হবে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দৈনিক ‘বাণিজ্য প্রতিদিন’র অনলাইন ভার্সনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত “রোল অব ক্যাপিটাল মার্কেট ইন কিপিং ইকোনোমি ভাইব্রেন্ট ডিউরিং কোভিড-১৯ প্যান্ডামিক” শীর্ষক একটি সেমিনারে প্যানেল স্পিকারের বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএসইসি’র অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
মানোয়ার হোসাইন বলেন, পুঁজিবাজার নিয়ে বিএসইসি গত ৬ মাসে যেসব সিদ্ধান্ত নিয়েছে তা অনেকাংশে ইতিবাচক হয়েছে। নতুন করে যেসব সিদ্ধান্ত তারা নেবে তার ফল আমাদের পরবর্তী প্রজন্ম ভোগ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রফেসর শিবলী রুবাইয়াত-উল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও কমিশনার প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম।
প্যানেল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো.ছায়েদুর রহমান এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি হাসান ইমাম রুবেল।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মনির হোসেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













