চার পদে আট কর্মকর্তা নেবে ডিএসই

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৮ ১৬:৫৯:২৫


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চারটি পদে আটজন কর্মকর্তা নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটি সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) অথবা উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) একজন, উপ-ব্যবস্থাপক অথবা ব্যবস্থাপক একজন, নির্বাহী অথবা জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা তিনজন এবং নিরাপত্তা পরিদর্শক পদে তিনজন নিয়োগ দেয়া হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৬:৫৯/২৮/১২/২০২০