ইস্টার্ণ লুব্রিকেন্টসের লভ্যাংশ ঘোষণা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৮ ১৮:২৫:৪৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ণ লুব্রিকেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৪৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ২৩ টাকা ৪৫ পয়সা। সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পত্তি দাড়িয়েছে ১৭৮ টাকা ৪৫ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ১৮২ টাকা ৭৬ পয়সা

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ মার্চ । এ সংক্রান্ত রেকর্ড ডেট ২০ জানুয়ারী নির্ধারণ করা হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ