বৃহস্পতিবার বন্ধ পুঁজিবাজারের লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১২-৩০ ১২:৪১:৩৪
পুঁজিবাজারের লেনদেন আগামীকাল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ব্যাংক ছুটির কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামীকাল ব্যাংক ছুটির কারণে দেশের সব ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। আর পুঁজিবাজারের সাথে ব্যাংকের সম্পর্ক থাকার কারণে পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে।
এদিকে আগামী ১ এবং ২ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধের কারণে পুঁজিবাজারের স্বাভাবিক লেনদন বন্ধ থাকবে। সব মিলে টানা তিন দিন বন্ধ থাকার পর আগামী রোববার (৩ জানুয়ারি) থেকে পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন শুরু হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১২:৪১/৩০/১২/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













